Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিল্লির কৃষক সংগ্রামের প্রতি সংহতি জানাতে পূর্ব বর্ধমানের কালনায় ধর্ণা আন্দোলন


 

দিল্লির কৃষক সংগ্রামের প্রতি সংহতি জানাতে পূর্ব বর্ধমানের কালনায় ধর্ণা আন্দোলন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে প্রবল ঠান্ডার মধ্যে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের কঠিন সংগ্রামের প্রতি সমর্থন জানাতে আজ পূর্ব বর্ধমান জেলার কালনা নতুন বাস স্ট্যান্ডের সামনে নাগরিক কমিটি ও কৃষক সংগঠনের আহ্বানে ধর্ণা ও বিক্ষোভে সামিল হয় কৃষক ও শ্রমজীবী মানুষ। ধর্ণা মঞ্চ থেকে সংগ্রামী মানুষরা আওয়াজ তোলেন "দিল্লির কৃষক আন্দোলন দিচ্ছে ডাক মোদি সরকারের কৃষি ও বিদ্যুৎ আইন নিপাত যাক"। কালনা বাস স্ট্যান্ডের ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন ফাইজউদ্দিন সেখ, প্রভাত মাঝি, বিধান বারুই এছাড়াও আরও অনেক খেটে খাওয়া কৃষি শ্রমিক ছাড়াও সাধারণ মানুষ। 

    আন্দোলনরত সংগ্রামী মানুষের পক্ষে নির্মল মাঝি বলেন, কৃষক আন্দোলনের জেলা নেতৃত্ব অরবিন্দ সাহা ও শুভেন্দু গোস্বামী জানিয়েছেন, কালা আইন বাতিলের দাবিতে আগামী দিনে কালনাতে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।