Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুরে মহকুমা শাসকের অফিসে এ আই ইউ টি ইউ সি'র বিক্ষোভ ডেপুটেশন



দুর্গাপুরে মহকুমা শাসকের অফিসে এ আই ইউ টি ইউ সি'র বিক্ষোভ ডেপুটেশন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এ আই ইউ টি ইউ সি'র দুর্গাপুর কমিটির পক্ষ থেকে আজ মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। কেন্দ্রীয় সরকারের শ্রমিক - কৃষক ও জনস্বার্থবিরোধী নীতি ও পদক্ষেপ বাতিলের দাবিতে এবং কালা কৃষক আইন, বিদ্যুৎ আইন ও শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রম কোড বাতিলের দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠন এ আই ইউ টি ইউ সি দুর্গাপুর কমিটির নেতৃত্ব বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে মোটর ভ্যান শ্রমিকরা, তাদের পরিবহনকর্মী স্বীকৃতির দাবিতে ও পরিচয় পত্রের দাবিতে সোচ্চার হয়। পাশাপাশি আশা কর্মী ও পৌর স্বাস্থ্যকর্মীরা এবং আইসিডিএস কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা চালুর দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি পেশ করে।




 মহকুমা শাসক বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন। বুধবারের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি'র পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক সব্যসাচী গোস্বামী এবং জেলা কমিটির সদস্য সুচেতা কুন্ডু, ইমতিয়াজ হোসেন সহ অন্যান্যরা।