Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে মানুষের ভিড় বাড়ছে


 

দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে মানুষের ভিড় বাড়ছে


সেখ সামসুদ্দিন, মেমারি : গোটা রাজ‍্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলায়ও জোরকদমে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। জেলার মেমারি পৌরসভা এলাকায় দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প বৃহস্পতিবার পর্যন্ত ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে হয়েছে। ক্যাম্প হয় মেমারি কলেজে ও পথসাথী মর্টেলে। হাজারের বেশি মানুষ আসেন বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে। বিশেষ করে স্বাস্থ‍্যসাথী কার্ডের জন‍্য ব্যাপক ভিড় দেখা যায়। 




একই পরিস্থিতি দেখা যায় আমাদপুর পঞ্চায়েতে এবং বাগিলা পঞ্চায়েতের শিবিরে। বৃহস্পতিবার পথসাথীতে মহকুমা শাসক সুদীপ ঘোষ, পৌর প্রশাসক স্বপন বিষয়ী শুরুতে উপস্থিত ছিলেন। পরে আসেন ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সামসুল হক মির্জা ও মেমারির বিধায়ক নার্গিস বেগম। বিধায়ক পথসাথী পরিদর্শন করে বাগিলা পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন। তিনি খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরিষেবা নিতে আসা মানুষজনের সঙ্গেও কথা বলেন।