Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুবশ্রী সংগঠনের বিক্ষোভ ও রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক


 

যুবশ্রী সংগঠনের বিক্ষোভ ও রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক


 ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা যুবশ্রী প্রকল্পের যুবকরা আজ চাকরির প্রতিশ্রুতি পূরণের দাবিসহ ৫ দফা দাবিতে কলকাতায় বিক্ষোভ দেখায়। যুবশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত বেকার যুবকরা উপস্থিত হয়েছিল সুবোধ মল্লিক স্কোয়ারে, ডাক দিয়েছিল নবান্ন অভিযানের। পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির আহ্বানে মঙ্গলবারের এই সভায় উপস্থিত যুবতীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো।



 সংগঠনের সভাপতি নির্মল মাঝি ও সুপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হয় শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে। এই বৈঠকে সংগঠনের প্রতিনিধিরা শ্রমমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর ২০১৩ সালে অর্থাৎ আট বছর আগের দেওয়া চাকরির প্রতিশ্রুতি স্মরণ করে দিয়ে বলেন, অবিলম্বে যুবশ্রী প্রকল্প থেকে বেকার যুবকদের নিয়োগ করা হোক। যতদিন নিয়োগ না হচ্ছে ততদিন জীবন ধারণের উপযোগী ভাতা দেওয়া হোক। এ্যানেক্সার থ্রি ফর্ম বাতিল করা এবং বন্ধ হয়ে যাওয়া যুবশ্রী ভাতা পুনরায় চালু করার দাবিও জানানো হয়। সংগঠনের রাজ্য কমিটির সদস্য প্রণয় সাহা জানান, রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিনিধিদের কথা শোনেন এবং তা পুরণ করার আশ্বাস দেন।