Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কাটোয়ায় সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু


 

কাটোয়ায় সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু


রাহুল রায়, কাটোয়া : রাজ্য সরকারের উদ্যোগে এই মরশুমে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হওয়ায় কৃষকরা খুব খুশী। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রাম-মূলগ্ৰাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি স্থাপিত হয়েছিল ১৯৫৮ সালে। কিন্তু এই প্রথম নন্দীগ্রাম-মূলগ্ৰম কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে ক্যাম্পের মাধ্যমে সরকারি সহায়ক মূল্য ধান ক্রয় ক্যাম্পের শুভ সূচনা হল বৃহস্পতিবার। সরকারি সহায়ক মূল্য ১৮৬৮ টাকা কুইন্টাল দরে ধান কেনা হবে কৃষকদের কাছে। সরাসরি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। 




এদিন ধান ক্রয় ক্যাম্পের সূচনায় উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, কাটোয়া ২নং ব্লকের সমবায় ইন্সপেক্টর নির্মল কুমার সরকার, সমিতির ম্যানেজার হরিচরণ সামন্ত, সভাপতি মধুসূদন মন্ডল, সম্পাদক গৌতম রায়। এদিন ১০ জন কৃষকের ধান রাইস মিলে পাঠানো হয়। সমবায় সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষকরা।