Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নতুন ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা


 

নতুন ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ মেমারি-১ ব্লকের উদ্যোগে একটি প্রীতিমূলক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটি হয় পাল্লা পল্লীমঙ্গল সমিতির মাঠে। এলাকার নতুন ভোটারদের সাথে প্রীতিমূলক ক্রিকেট ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করে মেমারি ১ ব্লক প্রশাসন একাদশ। খেলার মধ্য দিয়ে নির্বাচনের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন মেমারি-১ ব্লক প্রশাসনের কর্তাব্যক্তিরা। উপস্থিত ছিলেন ব্লকের যুগ্ম বিডিও অংশুমান ঘোষ, ইলেকশন ওসি অনির্বান ধারা, শুভেন্দু সাঁই প্রমুখ। খেলার পাশাপাশি নির্বাচনের সচেতনতা বৃদ্ধির উদ্যোগে পাল্লা এলাকার বাসিন্দারা খুব খুশি। 




মেমারি-১ ব্লকের বিডিও মহ: আলি ওয়ালি উল্লাহ জানান, নির্বাচন কমিশনের নির্দেশে এইধরনের প্রচার আমরা ব্লকে করছি। এটা সিস্টেমেটিক ভোটারস এডুকেশন এ্যান্ড পার্টিসিপেশন (SVEEP) এর একটি অংশ। আগামী দিনেও বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে করবো।