Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বিজেপি কিষান মোর্চার ডেপুটেশন


 

জামালপুরে বিজেপি কিষান মোর্চার ডেপুটেশন


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ব্লক বিজেপি কিষান মোর্চার ১১ নং মন্ডল আজ জামালপুর বিডিও অফিসে ৬ দফা দাবিতে ডেপুটেশন দিলো। এই প্রেক্ষিতে হালারা থেকে মিছিল করে ব্লক অফিসে এসে জমায়েত হয় তারা।মিছিলে নেতৃত্ব দেন জামালপুর বিধান সভার কিষান মোর্চার সহ পর্যবেক্ষক পার্থ ভৌমিক, জামালপুর বিধান সভার কনভেনর জিতেন ডকাল, কিষান মোর্চার কনভেনর সত্যনারায়ণ বাগ, ১১ নং মন্ডল সভাপতি রাহুল চৌধুরী, ১৩ নং মন্ডল সভাপতি অভিজিৎ ঘোষাল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ কর্মী সমর্থকরা। মূলত বাংলার কৃষকদের কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার তার বিরুদ্ধে সোচ্চার হন বিজেপি নেতৃত্ব।



 এছাড়াও কৃষকরা কিষান মান্ডিতে যে ধান দিচ্ছে তাতে কুইন্টাল প্রতি ৬ কেজি বা তার বেশি ধলতা নেওয়া বন্ধ করা, যাতে সরকারী সহায়ক মূল্যে সকলে ধান বেচতে পারে তার ব্যবস্থা করা, জলের অভাবে ব্লকের অনেক জায়গায় চাষ করতে পারছেন না চাষিরা তার ব্যবস্থা করা, ধান ছাড়া আলু ও অন্যান্য ফসলেরও সহায়ক মূল্য নির্ধারণ করা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সকল কৃষককে অন্তর্ভুক্ত করা ও প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় সকল কৃষক যাতে সুবিধা লাভ করতে পারে তার ব্যবস্থা করা এগুলোই ছিল তাদের আজকের ডেপুটেশনের মূল দাবী। বক্তারা বলেন সাড়ে ন'বছর পর যখন দুয়ারে সরকার চলছে তখন তৃণমূল নেতারা সব বিজেপি'র দুয়ারে এসে পৌঁছাচ্ছে। আসন্ন বিধান সভা ভোটে জামালপুরে যে বিজেপিই জিতবে সে বিষয়ে আশাবাদী বিজেপি'র ব্লক নেতৃত্ব।