Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির মিছিল ও পথসভা জামালপুরে


 

বিজেপির মিছিল ও পথসভা জামালপুরে # BJP's rally & Street corner in Jamalpur


অতনু হাজরা, জামালপুর : একুশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে জামালপুরে নিরবিচ্ছিন্ন প্রচার করে যাচ্ছে বিজেপি। জামালপুর ব্লকের প্রতিটি গ্রামেই পৌঁছে যাচ্ছে বিজেপি নেতৃত্ব থেকে কর্মীরা। প্রত্যন্ত গ্রামের সভায় উপস্থিত থাকছেন জেলা থেকে রাজ্য নেতৃত্ব। আজ জামালপুরে বিজেপি'র "আর নয় অন্যায়" কর্মসূচিতে পথসভা আয়োজন করে ১১ নং মন্ডল। এই উপলক্ষে একটি মিছিল করা হয় সেলিমাবাদ ও বত্রিশবিঘা গ্রামে। মিছিলটি শুরু হয় সেলিমাবাদ হাই স্কুল থেকে।



 বুধবারের পথসভায় উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার সভাপতি সুনীল মুর্মু, জেলার মহিলা মোর্চার সম্পাদিকা হেনারানী মন্ডল, বিধানসভার কনভেনর জিতেন ডকাল, বিধানসভার সংখ্যা লঘু মোর্চার কনভেনর জাভেদ শেখ, মন্ডল সভাপতি রাহুল চৌধুরী, যুব মোর্চার সভাপতি অজয় ডকাল সহ অন্যান্যরা।