Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ করলো শিক্ষক সংগঠন


 

ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ করলো শিক্ষক সংগঠন


সেখ সামসুদ্দিন, মেমারি : তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠন ইংরেজি নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ করলো। মেমারি ১ ও ২ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইংরেজি নববর্ষের এই ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়। রবিবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ-সভাপতি আশিষ ঘোষদস্তিদার, মেমারি পৌরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, প্রাক্তন কাউন্সিলার রত্না দাস, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি মুকেশ শর্মা, মেয়াদি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড সভাপতি সোনা বিশ্বাস, জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক সমরেশ দাসগুপ্ত, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও বর্তমান সদস্য পাটোয়ারী মান্ডি, শ্রমিক সংগঠনের নেতা আশিষ রায় সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক। ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠান মঞ থেকে শিক্ষকদের প্রতি আবেদন রাখা হয় মমতা ব্যানার্জির দশ বছরের উন্নয়ন কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য এবং সংগঠনের প্রতি দায়িত্বশীল হওয়ার আবেদন জানানো হয়। উপস্থিত সকলের হাতে একটি করে নতুন বর্ষের ক‍্যালেন্ডার তুলে দেওয়া হয়।