Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যাহারের দাবিতে জামালপুরে সিপিআইএমের জ্যাঠা মিছিল


 

কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যাহারের দাবিতে জামালপুরে সিপিআইএমের জ্যাঠা মিছিল


অতনু হাজরা, জামালপুর : কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লীতে কৃষকদের অবস্থান বিক্ষোভ চলছে। কৃষিবিল বাতিলের দাবিতে এবং দিল্লিতে কৃষকদের সংগ্রামে সংহতি জানাতে সিপিআইএম নানাভাবে তাদের আন্দোলন পরিচালিত করছে।রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে মিটিং মিছিল। 




আজ জামালপুরে সারা ভারত কৃষক সভার জামালপুর ১ এরিয়া কমিটির পক্ষ থেকে একটি জ্যাঠা মিছিলের আয়োজন করা হয়।মিছিলটি বেত্রাগড় থেকে শুরু হয়ে বসন্তপুর, পাহাড়পুর, চিকনহাটি হয়ে সজিপুরে শেষ হয়। মিছিলে কেন্দ্রীয় কৃষিবিল প্রত্যাহারের দাবি জানানো হয় এবং মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা স্লোগান তোলা হয়।