Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর কাছে স্থায়ীকরণের দাবিতে স্মারকলিপি দিলো পৌর স্বাস্থ্যকর্মীরা


 

মুখ্যমন্ত্রীর কাছে স্থায়ীকরণের দাবিতে স্মারকলিপি দিলো পৌর স্বাস্থ্যকর্মীরা





ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পৌর স্বাস্থ্যকর্মীদের স্থায়ী কর্মী হিসেবে স্বীকৃতির দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাসভবনের সামনে আন্দোলনে সামিল হলো পৌর স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন এর পক্ষ থেকে পৌর স্বাস্থ্যকর্মীদের স্থায়ীকরণ, অবসরের বয়সসীমা ৬৫ বছর, বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা প্রদান, ন্যূনতম তিন লক্ষ টাকা গ্র্যাচুয়িটি প্রদানের দাবীতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে স্মারকলিপি দিয়ে নির্দেশ নামা জারির দাবি জানানোর জন্য আবেদন জানায় পৌর স্বাস্থ্যকর্মীরা। এদিন মিছিল করে অগ্রসর হলে বিশাল পুলিশবাহিনী তাদের পথ আটকায়। পৌর স্বাস্থ্যকর্মীরা তাদের দাবিতে অনড় থেকে সেখানেই অবস্থান শুরু করে। 'হয় দাবি মানো, না হয় স্বেচ্ছামৃত্যু করতে দাও' এই দাবীতে স্লোগান চলতে থাকে।




 এরপর কালীঘাট থানার ওসি পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা কেকা পাল ও পৌলমী করণজাই এর হাত থেকে স্মারকলিপি গ্রহণ করে মুখ্যমন্ত্রীর নিকট সেই স্মারকলিপি পৌঁছে দেয়। একই সঙ্গে আগামী ২০ শে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সাক্ষাতের প্রতিশ্রুতি দেওয়ার পর অবস্থান উঠে যায়।




 পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সভানেত্রী সুচেতা কুন্ডু এক প্রেস বিবৃতিতে বলেন, " আগামী ২০ শে ডিসেম্বর মাননীয়া মুখ্যমন্ত্রী পৌর স্বাস্থ্যকর্মীদের দাবিগুলির ন্যায্যতা স্বীকার করে এবং অন্যান্য স্কিম ওয়ার্কারদের বেতন বৃদ্ধি অবসরের বয়সসীমা বৃদ্ধি এবং অবসরকালীন ভাতা যে ঘোষণা করেছেন তার সাথে সমতা রক্ষা করে অবিলম্বে পৌর স্বাস্থ্যকর্মীদের জন্য সরকারি নির্দেশ নামা জারী করবেন এই আশা রাখি।"