Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এগারোটি প্রকল্পের পরিষেবা জনগণকে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচীতে


 

এগারোটি প্রকল্পের পরিষেবা জনগণকে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচীতে


অতনু হাজরা, জামালপুর : গোটা রাজ্য জুড়েই চলছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি দুয়ারে সরকার। সরকারি এগারোটি প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার আর সেই কারণেই এই কর্মসূচী।আজ পূর্ব বর্ধমানের জামালপুরে ক্যাম্প করা হয় জৌগ্রাম পঞ্চায়েতে। সকাল থেকেই মানুষের ভিড় দেখা যায় বিভিন্ন কাউন্টারে। এমনকি ৪টে বেজে যাবার পরও যথেষ্টই লাইন ছিল।প্রত্যেক মানুষই এই সুযোগকে কাজে লাগাতে পঞ্চায়েতে আসছেন।




 আজ জৌগ্রাম পঞ্চায়েতে এই ক্যাম্পের কাজ দেখতে হাজির হন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও শিক্ষা কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি অরবিন্দ ভট্টাচার্য। তাঁরা ক্যাম্পে আসা মানুষদের সাথে কথা বলেন। আজ এই ক্যাম্প থেকেই কাস্ট সার্টিফিকেট তুলে দেন মেহেমুদ খান ও অরবিন্দ ভট্টাচার্য।