Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এন এস এসের উদ্যোগে ৩ দিনের স্বচ্ছতা সম্পর্কিত কর্মসূচি


 

এন এস এসের উদ্যোগে ৩ দিনের স্বচ্ছতা সম্পর্কিত কর্মসূচি


সেখ সামসুদ্দিন, বর্ধমান : বর্ধমান রাজ কলেজের এন এস এস ইউনিটের উদ্যোগে ৩ দিনের স্বচ্ছতা সম্পর্কিত কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচি ২৫ শে ডিসেম্বর থেকে ২৭ শে ডিসেম্বর পর্যন্ত চলে। প্রথম দিন ভাতাড় থানার আমারুনের আরা গ্রাম, দ্বিতীয় দিন মেমারি থানার পাল্লারোড এবং শেষ দিন বর্ধমান রাজ কলেজ এবং গোলাপবাগ এলাকায় পথসভা, প্লাস্টিক বর্জন কর্মসূচি, সাফাই অভিযান, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে স্বচ্ছতা সম্পর্কিত বার্তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ দিন আজ বর্ধমান রাজ কলেজের সভাঘরে স্বচ্ছতা সম্পর্কিত একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ ডঃ নিরঞ্জন মণ্ডল, বর্ধমান রাজ কলেজের এন এস এস প্রোগ্রাম অফিসার ডঃ ওম শঙ্কর দুবে, হুগলী মহসিন কলেজের আইন বিভাগের অধ্যাপক ডঃ শশীনাথ মণ্ডল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিন্দীর অধ্যাপক ডঃ শশী কুমার শর্মা, বাঁকুড়া খৃষ্টান কলেজের অধ্যাপক ডঃ সচ্চিদানন্দ রায়, বর্ধমান রাজ কলেজের প্রাক্তন ছাত্র এবং নব-বন্ধনের সম্পাদক মাধবেন্দ্র কুমার রায় এবং কলেজর ছাত্র-ছাত্রীরা।