Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার কর্মসূচিতে জেলায় ২ লক্ষ ২৩ হাজার নাম নথিভুক্ত


 

দুয়ারে সরকার কর্মসূচিতে জেলায় ২ লক্ষ ২৩ হাজার নাম নথিভুক্ত


অতনু হাজরা, জামালপুর : রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচী। এক সপ্তাহ পেরিয়ে গেল এই কর্মসূচির শুভারম্ভ। এগারোটি প্রকল্পে কাজ হচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ২ লক্ষ ২৩ হাজার ২৫২ জন নাম নথিভুক্ত করেছেন। জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে মানুষের চোখে পড়ে। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জামালপুরে পাঁচড়া গ্রাম পঞ্চায়েত ও কিষান মানডি তে ক্যাম্প করা হয়। সেই ক্যাম্প তদারকি করতে উপস্থিত ছিলেন বিডিও শুভঙ্কর মজুমদার।উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন আধিকারিকরা। ছিলেন পঞ্চায়েত প্রধান লালু হেমব্রম। সকাল থেকেই সরকারি পরিষেবা পেতে মানুষের লম্বা লাইন পড়ে। বিভিন্ন কাউন্টারেই ভিড় লক্ষ্য করা যায়।আজকের এই ক্যাম্প পরিদর্শনে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও সহ সভাপতি দেবু হেমব্রম। তাঁরা সাধারণ মানুষের সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলেন। সহজেই এই সরকারি পরিষেবা মেলায় খুশি সাধারণ মানুষ।