Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিপ্লবী ক্ষুদিরাম বসু'র স্মরণে রক্তদান শিবির


 

বিপ্লবী ক্ষুদিরাম বসু'র স্মরণে রক্তদান শিবির



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে ইছলাবাদের ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাব রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করে। মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মবার্ষিকীকে স্মরণ করে রাখতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। বর্তমান করোনা আবহে চারিদিকে যখন রক্তের সংকট, সেই ঠিক সেই সময়ে এগিয়ে এলো ইছলাবাদ ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাব। সারাবছর নানান ধরনের সামাজিক কাজের মধ্যে ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাব নিজেদের নিয়োজিত করে থাকে। কঠিন লক ডাউনের সময়ও তারা ধারাবাহিকভাবে অভাবী অভুক্ত মানুষদের খাবার, পোশাক দিয়ে সাহায্য করে গেছে। আজকের এই রক্তদান শিবিরও তাদের বিভিন্ন সামাজিক কাজের মধ্যে অন্যতম একটি।

 



এদিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপারিষদ তথা সমাজসেবী খোকন দাস সহ অন্যান্যরা। ক্লাবের তরফে সম্পাদক পরমানন্দ ব্যানার্জী ও সভাপতি তমাল ভট্টাচার্য জানান, ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। তাঁর ১৩১ তম জন্মবার্ষিকীকে স্মরণে রাখতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্তমান পরিস্থিতিতে রক্ত সঙ্কটে যদি কিছুটাও সুরাহা হয়। এদিনের শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদানে এগিয়ে আসেন। মোট ৪৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে রশ্মি ব্লাড ব্যাঙ্ক।