Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির পথসভা জনসভার আকার নিলো গুসকরায়


 

বিজেপির পথসভা জনসভার আকার নিলো গুসকরায়




 🟣  রাধামাধব মণ্ডল, গুসকরা 


ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ শাখার ডাকে আউশগ্রামের গুসকরা শহরে বিজেপি'র মিছিল ও পথসভা হয়। সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আউশগ্রাম বিধানসভা এলাকা থেকে এদিনের সভায় হাজার দশেক মানুষ উপস্থিতি হয়েছিলেন। আর নয় সন্ত্রাস স্লোগান তুলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয় বিজেপি কর্মী-সমর্থকরা।

নেতৃত্বে ছিলেন বিজেপি'র পূর্ব বর্ধমান সদর জেলা সভাপতি সন্দীপ নন্দী, আউশগ্রাম বিধানসভার অবজারভার দেবীপ্রসাদ মণ্ডল, সহ নিতাই বিশ্বাস, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়রা।




আউশগ্রাম বিধানসভার জঙ্গলমহলের থেকে বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। রামনগর, এড়াল, ভাল্কী, আউশগ্রাম, গুসকরা, বেরেণ্ডা, গুসকরা ২ এলাকা থেকে বহুমানুষ এদিনের মিছিল ও সমাবেশে এসেছিলেন।

এদিনের বিক্ষোভ জমায়েত থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি নেতৃত্ব।