Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বঙ্গধ্বনি যাত্রা উপলক্ষে পদযাত্রা জামালপুরে


 

বঙ্গধ্বনি যাত্রা উপলক্ষে পদযাত্রা জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : আজ থেকে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা। সেই উপলক্ষে পূর্ব বর্ধমানের জামালপুরে একটি পদযাত্রার আয়োজন করে ব্লক তৃণমূল কংগ্রেস। পদযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীমন্ত রায়। মিছিলে পা মেলান ব্লক নেতৃত্ব প্রদীপ পাল, অলক ঘোষ, অমল দোলুই, আব্দুস সালাম সহ ও অসংখ্য কর্মী সমর্থক। পদ যাত্রাটি হয় হালারা বিপত্তারিনি তলা থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত।মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের নানা জনবিরোধী নীতি ও কেন্দ্রীয় কৃষিবিলের তীব্র বিরোধিতা করা হয়।ৎশ্রীমন্ত রায় জানান আজ পদযাত্রা হলো, কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের নানা জনমুখী প্রকল্পগুলোর প্রচার করা হবে। তিনি আরো বলেন সকলের জন্য স্বাস্থ্যসাথীর ব্যবস্থা এটি ভারতের কোথাও নেই। উন্নত দেশ গুলিতে এগুলো দেখা যায়।