Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার কর্মসূচির দশম দিনে জামালপুরে ক্যাম্প



দুয়ারে সরকার কর্মসূচির দশম দিনে জামালপুরে ক্যাম্প




অতনু হাজরা, জামালপুর : দুয়ারে সরকার কর্মসূচিতে এবার আরও একটি প্রকল্প যুক্ত হলো। নতুন প্রকল্পের নাম 'মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ'। ফলে এখন থেকে এগারোটি প্রকল্পের জায়গায় জনগণ বারোটি প্রকল্পের পরিষেবা পাবেন। দুয়ারে সরকার কর্মসূচীর দশম দিনে পূর্ব বর্ধমানের জামালপুরে পাড়াতল ১ পঞ্চায়েতে ক্যাম্প করা হয়। এখানে সব প্রকল্পেরই কাউন্টার করা হয়। সরকারি পরিষেবা পেতে পঞ্চায়েতে ভিড় জমান সাধারণ মানুষ। লম্বা লাইন পড়ে। ক্যাম্পে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত সহ ব্লকের আধিকারিকরা। ছিলেন পঞ্চায়েতের প্রধান উত্তম হাজারী, উপ প্রধান শ্রীদিব ঘোষ সহ পঞ্চায়েতের আধিকারিকরা। পরে ক্যাম্প পরিদর্শনে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তিনি পুরো ক্যাম্প পরিদর্শন করে সাধারণ মানুষের সাথে কথা বলে সমস্যার কথা শোনেন।



 ক্যাম্পের শেষ বেলায় উপস্থিত হন বিডিও শুভঙ্কর মজুমদার ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। তাঁরাও ক্যাম্পে ঘুরে মানুষের সাথে কথা বলেন।বিডিও শুভঙ্কর মজুমদার জানান আজ পর্যন্ত জামালপুর ব্লকে মোট ৬০০০ হাজারেরও বেশি মানুষ দুয়ারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আজ পাড়াতল ১ পঞ্চায়েতে মোট ১০০০ জন মানুষ দুয়ারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে বহু মানুষ মানুষ অংশগ্রহণ করছেন স্বতঃস্ফূর্ত ভাবে। এই দুয়ারে সরকার কর্মসূচি যে আগামী বিধান সভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট অক্সিজেন যোগাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।