Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুঃস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দিতে ডাটা এন্ট্রি অপারেটরস সংগঠনের লক্ষাধিক টাকা দান


 

দুঃস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দিতে ডাটা এন্ট্রি অপারেটরস সংগঠনের লক্ষাধিক টাকা দান


অতনু হাজরা : ওয়েস্ট বেঙ্গল ডাটা এন্ট্রি অপারেটরস (সিএমডিপি) ওয়েলফেয়ার এসোসিয়েশন- এর পক্ষ থেকে "পশ্চিমবঙ্গের দুঃস্থ অসহায় মানুষদের যাতে বিনামূল্যে কোভিড ১৯ ভ্যাকসিন" দেওয়া যায় সেই উদ্দেশ্যে আজ সংগঠনের পক্ষ থেকে ১০৫০০১ টাকার (এক লক্ষ পাঁচ হাজার এক টাকা মাত্র) একটি ডিমান্ড ড্রাফট তুলে দেওয়া হয় রাজ্যের কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণ ও মানোন্নয়ন দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু'র হাতে। সংগঠনের পক্ষ থেকে কলকাতায় রাজারহাট কারিগরী ভবনে গিয়ে মন্ত্রী'র হাতে ওই ড্রাফ্ট তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক হিল্লোল দাস সহ অন্যান্যরা। এই ড্রাফটটি মন্ত্রীর হাতে তুলে দেন সম্পাদক হিল্লোল দাস।




 তিনি জানান যে - এই ভয়াবহ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জনগণের পাশে তথা সরকারের পাশে তাঁরা দাঁড়াতে চান। তাই এই কোভিড পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সকল অসহায় মানুষ যাতে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন পান যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তাতে সামান্য অনুদান তাঁরা দিয়ে সরকারের পাশে দাঁড়াবার চেষ্টা করলেন মাত্র।শুধু তাই নয় সরকারের মানব দরদী কর্মের সাথে যুক্ত হতে পেরে তাঁরা গর্বিত । 




এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের রাজ্য নেতৃত্ব পার্থ চ্যাটার্জি, এছাড়াও ছিলেন রাজ্য সভাপতি সৌগত মন্ডল অন্যান্য রাজ্য ও বিভিন্ন জেলা কমিটি সদস্যরা ।

মন্ত্রী পূর্ণেন্দু বসু জানান ওয়েস্ট বেঙ্গল ডাটা এন্ট্রি অপারেটরস ওয়েল ফেয়ার এসোসিয়েশনকে তাঁদের এই কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো জানান তাঁদের এই মহৎ কাজ আগামীতে আরো অন্যানদের অনুপ্রেরণা যোগাবে।