Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর থানা গ্রাম আরক্ষা বাহিনীর পুজো উদ্বোধনে পুলিশ সুপার


 

জামালপুর থানা গ্রাম আরক্ষা বাহিনীর পুজো উদ্বোধনে পুলিশ সুপার


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার কালী পুজো উদ্বোধন করলেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। মন্দিরে ফিতে কেটে তিনি এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর শ্যামল চক্রবর্তী, জামালপুরে থানার অফিসার ইনচার্জ অরুণ কুমার সোম, সেকেন্ড অফিসার সুব্রত মন্ডল সহ থানার সমস্ত পুলিশ আধিকারিকরা। এবারে কোভিড পরিস্থিতিতে হচ্ছে কালি পুজো।স্বভাবতই কোনো জায়গাতেই সেভাবে জাঁক জমক করে হচ্ছে না পুজো। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন সমস্ত রকম কোভিড বিধি মেনেই করা হচ্ছে কালি পুজো। কোনো অবস্থাতেই আতসবাজি পোড়ানো বা পুজোকে কেন্দ্র করে কোনো বড় অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। জামালপুর থানার পক্ষ থেকে অফিসার ইন চার্জ অরুণ কুমার সোম পুলিশ সুপারের হাতে একটি স্মারক তুলে দেন।