Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুলিশী অসহযোগিতার অভিযোগে সরব বিজেপি'র যুব মোর্চা


 

পুলিশী অসহযোগিতার অভিযোগে সরব বিজেপি'র যুব মোর্চা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানে বিজেপি'র শান্তিপূর্ণ রাজনৈতিক মিছিল, মিটিং করার ক্ষেত্রে পুলিশ অসহযোগিতা করছে। এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি'র যুব মোর্চা। মঙ্গলবার সংগঠনের তরফে প্রতিকার চেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন তাঁরা। বিজেপি'র বর্ধমান সদর জেলা যুব মোর্চা'র সভাপতি শুভম নিয়োগী বলেন, আমরা মিছিল-মিটিং করতে চাইলে পুলিশ অনুমতি দিতে চায় না এবং নানা অজুহাত দেখায়। অথচ অন্য একটি রাজনৈতিক দল মিছিল-মিটিং করতে চাইলে পুলিশ তাদের দরাজ হাতে অনুমোদন দেয়। এটা সম্পূর্ণ অসাংবিধানিক।



 প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব মতামত প্রকাশের জন্য অনুমতি সাপেক্ষে মিছিল মিটিং করতেই পারে, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু পূর্ব বর্ধমান জেলা এবং বর্ধমান শহরে বিজেপি'র মিছিল মিটিং করার ক্ষেত্রে পুলিশ বৈরিতামূলক আচরন করছে। এরকম চলতে পারে না। তাই সামগ্রিক অবস্থা জানিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দেওয়া হয়েছে। তাদের আশা পুলিশ সুপার যথাযত ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবেন।