Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন



চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন




রাহুল রায়, কাটোয়া : চৈতন্য মহাপ্রভুর নামে তোরণ নির্মিত হলো পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটে। শনিবার নব নির্মিত "মহাপ্রভু" তোরণের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। দাঁইহাট পুরসভার উদ্যোগে তোরণটি নির্মিত হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক চন্দ্রনাথ ব্যানার্জী, দাঁইহাট পুরসভার প্রশাসক শিশির মন্ডল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, বিশিষ্ট সমাজসেবী অরিন্দম ব্যানার্জী, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, পুর প্রশাসক মণ্ডলীরর সদস্য প্রদীপ রায় সহ অন্যান্যরা। তোরণটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা।




 আজ তোরণ উদ্বোধনের মঞ্চ থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ঐতিহ্যবাহী দাঁইহাটের রাস উৎসবের শুভ সূচনা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রাস উৎসবের আগে এই তোরণটি উদ্বোধন হাওয়াতে দাঁইহাটের মানুষ খুবই খুশি। দাঁইহাটের নাগরিকরা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান।