Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জেলা জুড়ে সব স্কুলে মিড ডে মিলের সামগ্রী বিতরণ



 জেলা জুড়ে সব স্কুলে মিড ডে মিলের সামগ্রী বিতরণ


অতনু হাজরা, জামালপুর : সরকারি নির্দেশ মেনে গোটা জেলার সঙ্গে জামালপুর ব্লকের বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠ, সেলিমাবাদ হাই স্কুল, বনবিবিতলা হাই স্কুল, সাদিপুর ডি এস এস বিদ্যানিকেতন, দত্তপাড়া ভুবনেশ্বরী বিদ্যালয়, গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় সহ সমস্ত স্কুলেই শুরু হলো মিড ডে মিলের সামগ্রী বিতরণ। এবারের মিড ডে মিলে ২ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি আলু ও ১ টি সাবান দেওয়া হচ্ছে। উপরে উল্লিখিত স্কুলের প্রধান শিক্ষকরা জানান সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে,মাস্ক পরে শুধুমাত্র অভিভাবকদের হাতেই মিড ডে মিলের সামগ্রী তুলে দেওয়ার কাজ চলছে।