Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নন্দনকাননে এই প্রথম সর্বজনীন কালীপুজো


 

নন্দনকাননে এই প্রথম সর্বজনীন কালীপুজো


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা আবহের অমানিশা থেকে আলোর উদ্ভাস নন্দনকাননে। না, কোনো গল্প কথা নয়। তবে স্বর্গের নন্দনকাননের কথাও বলছি না। ধরাধামের এই বর্ধমান শহরের ঘটনা। ৫ নং ইছলাবাদের সীমান্তে উত্তর হ্যাচারি মাঠে গড়ে উঠেছে নতুন পাড়া নন্দনকানন। এলাকার নাগরিক বৃন্দের আপশোষ ছিল এখানে কোনো সর্বজনীন পুজো নেই। তাই তারা এবার উদ্যোগ নিয়েছে কালিপুজোর। প্রথম বর্ষে এবারের কালিপুজোর উদ্বোধন করলেন বর্ধমান থানার আই সি পিন্টু সাহা। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক পার্থ চৌধুরি। নন্দনকাননে এই প্রথম একটা সর্বজনীন পুজো করতে পেরে পাড়ার সকল মানুষজন খুব খুশি। তাদের আশা মা কালীর আশীর্বাদে শীঘ্রই করোনার আগ্রাসী অমানিশা থেকে মুক্ত হবে পৃথিবী।