Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বুদবুদে ধর্ষনের ঘটনায় নাম না করে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ বিজেপি'র মহিলা মোর্চার সভানেত্রীর


 

বুদবুদে ধর্ষনের ঘটনায় নাম না করে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ বিজেপি'র মহিলা মোর্চার সভানেত্রীর


 ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আমাকে এফ আই আর দিয়ে যদি নারী নিগ্রহের ঘটনা বন্ধ হয়, তাহলে আমায় আরও এফ আই আর দিন। কিন্তু মাননীয়ার রাজত্বে একের পর এক ধর্ষণের মত ঘটনা ঘটে চলেছে। দুস্কৃতীরা শাসক দলের লোক হলে তাদের কিছুই হচ্ছে না। শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বুদবুদের ধর্ষিতাকে দেখতে এসে এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপি'র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। গত ২৬ নভেম্বর বুদবুদের মৌগ্রামে এক তপশিলী পরিবারের মেয়ে ধর্ষিতা হয়। বিজেপির তরফে অভিযোগ ওঠে অভিযুক্ত তৃণমূল পদাধিকারীর ছেলে। এই নিয়ে গতকাল বিজেপি যুব মোর্চা ওই গ্রামে যায়। ওই নির্যাতিতার পরিবারের অভিযোগ, ওই মেয়েটি কিছু জিনিস আনার জন্য দোকানে যাচ্ছিল। সে সময় তাকে জোর করে মুখ বন্ধ করে ঝোপে টেনে নিয়ে নির্যাতন চালায়। বিজেপির অভিযোগ, অভিযুক্ত মনোহর ঘোষ পঞ্চায়েতে তৃণমূল পদাধিকারীর ছেলে। নির্যাতিতাকে মানকর গ্রামীণ হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।এদিন অগ্নিমিত্রা পল হাসপাতালে আসেন ও নির্যাতিতার সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন ওই মেয়েটিকে কার্যত একটি ১২ ইঞ্চি জায়গায় রাখা হয়েছে। অন্যদিকে মাননীয়া দাবি করছেন রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নতি হয়েছে। এদিন অগ্নিমিত্রা অভিযোগ করেন রাজ্যে জলপাইগুড়ি সহ নানা স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। এই অভিযোগগুলির ক্ষেত্রে অভিযুক্ত যদি তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক হন তাহলে পুলিশ নীরব দর্শক হয়ে থাকছে। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। কেস লঘু করে দেওয়া হচ্ছে। এই চুক্তিতে যে ভবিষ্যতে তাকে দিয়ে আরো নানা কাজ করানো যাবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ নিয়ে অগ্নিমিত্রা বলেন, কোনো দায়িত্ববান গুণী মানুষ ওদের সঙ্গে থাকতে পারছেন না। ভাইপোকে ছাড়া অন্য কাউকে মাননীয়া মুখ্যমন্ত্রী মান্যতা দেননা। তাই কোনো যোগ্য মানুষ ওই দলে থাকতে পারবেন না।