Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা


 

জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা


অতনু হাজরা, জৌগ্রাম : জাতীয় সড়কে দুর্ঘটনায় বেঁচে গেলেন তৃণমূল কংগ্রেস নেতা। জামালপুর থানার জৌগ্রাম এলাকার ঘটনা। তৃণমূল কংগ্রেসের আউসগ্রাম ১ ব্লকের সভাপতি টগর সেখ কলকাতার দিক থেকে আসার পথে একটি গাড়িকে বাঁচাতে গিয়ে টগরবাবুর গাড়িটি জাতীয় সড়কের গার্ড ওয়ালে ধাক্কা মারে।

রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জৌগ্রামের কাছে নুড়ির মোড়ে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আউসগ্রাম ১ ব্লক সভাপতি টগর উল্লেখযোগ্য আহত না হলেও তাঁর সঙ্গে থাকা দু'জন আহত হয়েছেন। টগরবাবু গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।


 দুর্ঘটনার খবর পেয়ে তাঁর সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। পরে তাঁর বাড়ি ফিরে যাবার ব্যবস্থাও করে দেন তিনি।