Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভারতের সংবিধান রচয়িতা ভারতরত্ন বি আর আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন


 

ভারতের সংবিধান রচয়িতা ভারতরত্ন বি আর আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন


সেখ সামসুদ্দিন, মেমারি : ভারতের সংবিধান রচয়িতা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপিত হলো মেমারিতে। মেমারি থানার বাগিলা অঞ্চলের জিটিরোড নুদীপুর মোড়ে ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটি এই মূর্তি স্থাপন করেছে। বৃহস্পতিবার এই মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এই উপলক্ষ্যে এদিন সকালে ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির করা হয় । মোট ৪২ জন রক্ত দেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেমারি পুরসভার প্রশাসক স্বপন বিষয়ী, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী। দুপুরে মেমারি চকদিঘী মোড় থেকে নুদিপুর পর্যন্ত মতুয়া সংঘ ও আদিবাসী নৃত‍্য সহযোগে বর্ণাঢ্য র‍্যালি করা হয়। র‍্যালিতে মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম, উদ্বোধক ডাঃ সুশীল মুর্মু, প্রফেসর ও মতুয়া সাহিত‍্যিক বিরাট বৈরাগ‍্য, কমিটির কার্যকরী সভাপতি তারকনাথ সাহা, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ও কমিটির সম্পাদক নিত‍্যানন্দ ব‍্যানার্জী, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, মতুয়া সংঘের কৃষ্ণপদ বিশ্বাস, ব্লক যুব সহ সভাপতি সৌমিত্র চ‍্যাটার্জী, বাগিলা পঞ্চায়েত সদস‍্য প্রলয় পাল, টিডিএস-এর সোমাই হাঁসদা, বাপি কিস্কু, সরকার মান্ডি প্রমুখ।




 প্রায় ১২ ফুট উচ্চতার ভারতরত্ন আম্বেদকরের মূর্তির আবরণ উন্মোচন করেন ডাঃ সুশীল মুর্মু ও বিধায়ক নার্গিস বেগম। মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ সরকারের নথিভুক্ত লোকশিল্পী রফিকুল ইসলাম খান। স্বাগত ভাষণে নিত‍্যানন্দ ব‍্যানার্জী, নিত‍্যানন্দ ব‍্যানার্জী জানান, পূর্ব বর্ধমান জেলায় প্রথম বাবাসাহেবের পূর্ণাবয়াব মূর্তি স্থাপন হল। স্মৃতি রক্ষা কমিটি এখানেই থেমে থাকবে না। আগামীতে আরো মানুষের সহযোগিতায় সামাজিক কাজ করে যাবেন। যার মধ‍্যে ভিখারিদের জন‍্য বিনা পয়সার মধ‍্যাহ্নভোজ সহ আরও কিছু কর্মসূচি নেওয়া হবে।