Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৌন বনেগা স্বাস্থ্য রক্ষক' প্রতিযোগিতায় স্টেট টপার পূর্ব বর্ধমানের দিশা


 

'কৌন বনেগা স্বাস্থ্য রক্ষক' প্রতিযোগিতায় স্টেট টপার পূর্ব বর্ধমানের দিশা





ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রাকৃতিক চিকিৎসা দিবসে এক ভাষন প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে টপার হয়েছে পূর্ব বর্ধমান জেলার দিশা সরকার। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ন্যাচারোপ্যাথি অর্গানাইজেশন (আই এন ও) ভার্চুয়ালি এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রথম পর্যায়ে ২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারতের আসাম, দিল্লি, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যের ৭৮ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। চূড়ান্ত পর্যায়ে 'কৌন বনেগা স্বাস্থ্য রক্ষক' শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৮ নভেম্বর প্রাকৃতিক চিকিৎসা দিবসে। এই প্রতিযোগিতায় স্টেট টপার হয়েছে দিশা সরকার।

উল্লেখ্য এই কৃতি ছাত্রী বর্ধমানের সেন্ট পল্'স স্কুল থেকে এবছরই বারো ক্লাশ পাশ করেছে। দিশা'র বাড়ি পূর্ব বর্ধমান জেলার বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। দিশা'র এই সাফল্যে গর্বিত বড়শুলবাসী।