Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আউশগ্রামে রক্তদাতাদের মেহগনি গাছের চারা দিল তৃণমূল


 

আউশগ্রামে রক্তদাতাদের মেহগনি গাছের চারা দিল তৃণমূল


রাধামাধব মণ্ডল


রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালনের সহযোগিতায় রামনগর অঞ্চলের মল্লিকপুর গোস্বামীখণ্ড গ্রামের হাসপাতাল মাঠ সৃজনী হলে, বুধবার স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। মল্লিকপুরের সৃজনী হলে সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে কয়েকশো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গোটা রক্তদান শিবিরটি হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে। যদিও রক্তদাতাদের উৎসাহ দিতে সর্বক্ষণ শিবিরে ছিলেন রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর শেখ, ব্লক শিক্ষক সেলের সভাপতি অর্ঘ্য বিশ্বাস, কৃষক সেলের সভাপতি দেবদাস সরকার, রামনগরের প্রধান সুকুমার আঁকুড়ে, উপপ্রধান সেখ জিয়াউল মণ্ডলরা।

রক্তদান চলাকালীন শিবিরে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন, পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য কাকলি রাজা, অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোল্লা সহ আরও অনেকে। রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর শেখ বলেন,"বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিন আমাদের পার্টির অঞ্চল কমিটি রক্তদান শিবিরের আয়োজন করেন। সেই শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন। মোট ৫০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন।"



ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন তার বক্তব্যে বলেন, "রামনগরের শক্তিশালী অঞ্চল নেতৃত্ব প্রতিদিনই কোনো না কোনো পরিকল্পনায় পথ হাঁটে। আর সেই কাজ করার পরিকল্পনায় আমরা শক্তি জোগাই।" এদিন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে মেহেগনি গাছের চারা তুলে দেওয়া হয়।