Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দীপাবলির প্রাক্কালে প্রাণের প্রদীপ জ্বালালো বর্ধমান ওয়েভ


 

দীপাবলির প্রাক্কালে প্রাণের প্রদীপ জ্বালালো বর্ধমান ওয়েভ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কার্জনগেটের সামনে প্রাণের প্রদীপ জ্বালালো সামাজিক সাংস্কৃতিক সংগঠন 'বর্ধমান ওয়েভ'। শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচি পালিত হয়। গত কয়েকমাসে আমাদের জীবনে এক গাঢ় অন্ধকার নেমে এসেছে। স্বাভাবিক জীবন ছিন্নভিন্ন। মানুষে মানুষে দূরত্ব বেড়েছে। এই কঠিন তমসাকে ছিন্ন করে আলো জ্বালতে ' জ্বালাও প্রাণের প্রদীপ ' নামে এই কর্মসূচি পালন করলো বর্ধমান ওয়েভ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ প্রবীর সেনগুপ্ত, ডেপুটি সুপার ডাঃ কুণালকান্তি দে, বর্ধমান থানার আই সি পিন্টু সাহা, রাজ্য তথ্য দপ্তরের প্রাক্তন উপ-অধিকর্তা অরবিন্দ সরকার, জাতীয় শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শ্যামাপ্রসাদ চৌধুরী। উপস্থিত ছিলেন ওয়েভের সভাপতি, সম্পাদক ও সদস্যরা।