Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বেআইনি বালি কেড়ে নিল তিনটি তাজা প্রাণ


 

জামালপুরে বেআইনি বালি কেড়ে নিল তিনটি তাজা প্রাণ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বেআইনি বালি কেড়ে নিল তিনটি তাজা প্রাণ। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের মুঈদীপুরে। লরিতে নিয়মের অতিরিক্ত বালি লোড করে যেতে গিয়েই বিপত্তি। ওভার লোডেড বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি কাঁচা বাড়ির উপর উল্টে যায়। ঘটনায় বালি চাপা পড়ে মারা যায় একই পরিবারের ৩ জন। গুরুতর আহত হয় আর একজন। রোমহর্ষক মর্মান্তিক এই দুর্ঘটনার পরই স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে বিক্ষোভে ফেটে পড়ে। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ রাস্তা অবরোধ তুলতে গেলে স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তেজিত জনতার হাতে কয়েকজন পুলিশকর্মী আহতও হন। বৃহস্পতিবার রাতে বালির স্তুপ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছিল। এরপর শুক্রবার সকালে বাকি দুজন ছেলে ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ। 

এবিষয়ে আজ যোগাযোগ করা হয় জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদারের সঙ্গে।তাঁকে জানতে চাওয়া হয় এই মুহূর্তে ব্লক প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এই ঘটনার ? যেখানে বার বার ওভার লোড বালি নিয়ে যাবার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তিনি আমাদের জানান এই মুহূর্তে প্রশাসন আগে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চায়। যাতে সঠিকভাবে ক্ষতিপূরণ ওই অসহায় পরিবারটি পায় তার ব্যবস্থা করতে চায়। আর কালকের পুরো বিষয়টা তিনি তাঁর উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।এস ডি ও, এডিএম এল আর সহ সকলকেই। তিনি জানান সঠিক ব্যবস্থ্যাই নেওয়া হবে।

 পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান।বেআইনিভাবে ওভার লোড গাড়ি নিয়ে যাওয়া ঠিক নয়। পুলিশ ও ব্লক প্রশাসন থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়টা তিনি দেখবেন বলে জানান।