Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আউশগ্রামের জঙ্গলমহলে তৃণমূলের আদিবাসী পুজো


 

আউশগ্রামের জঙ্গলমহলে তৃণমূলের আদিবাসী পুজো


রাধামাধব মণ্ডল


আউশগ্রাম ২ ব্লকের অমরপুরের জঙ্গল মহলে ঘর গোছাতে শুরু করলো তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব। মঙ্গলবার এক সভায় পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম জঙ্গল মহলের অমরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আদিবাসী পাড়া থেকে আদিবাসীদের সমবেত করেছিল তৃণমূল কংগ্রেস কমিটি। তার প্রধান পরিকল্পনায় ও নেতৃত্বে ছিলেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন, অঞ্চল সভাপতি গোলাম মোল্লা সহ অন্যান্যরা। 




চার শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এদিনের সভায় উপস্থিত হয়ে ছিলেন। তাদের মধ্যে ত্রিশ জন মোড়লকে এই সভা থেকে সম্মান জানানো হয়। উল্লেখ্য করা যেতে পারে তাদের মধ্যে সিপিএমের অমরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দিলীপ হেমরমও ছিলেন। মঞ্চে থেকে তিনিও তৃণমূলের উত্তরীয় পড়েন। এবং তৃণমূল কংগ্রেসে যোগদানের কথাটি স্বীকার করেও নেন।



সভা শেষে তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ ব্লকের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন বলেন,  "আগামী  বিধানসভা নির্বাচনের আগে পার্টিকে শক্তিশালী করতে, আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে যাবো। "