Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাচীন শহর দাঁইহাটের রাস উৎসব



 

প্রাচীন শহর দাঁইহাটের রাস উৎসব



রাহুল রায়, কাটোয়া : পূর্ব বর্ধমান জেলার একটি প্রাচীনতম শহর দাঁইহাট। এই দাঁইহাট শহরের অনেক ইতিহাস জড়িয়ে আছে। এবছর করোনা সংক্রমণের কারণে প্রশাসনের নির্দেশে দাঁইহাট শহরের ঐতিহ্যবাহী রাস উৎসবের শোভাযাত্রা হবেনা। তবে উৎসবের পুজো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। এবছর সাহাপাড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে শিবদুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে। এবারের পুজো ৫১ তম বর্ষে পদার্পণ করলো। এখানে প্লাস্টিকের ফুল দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। পাইকপাড়া এলাকায় একটি পুজো মণ্ডপে তৈরি করা হয়েছে করোনা।




 বিবেকানন্দ ক্লাবের ঠাকুর করা হয়েছে রাধাকৃষ্ণ। এবার পুজো ২৫৯ বছরে পড়ল। আদিবাসী গ্ৰামের আদলে তৈরি করা হয়েছে এই ক্লাবের পুজো মণ্ডপ। নটরাজ স্মৃতি সংঘের এবারের পুজোর থিম ফুল। ৩২ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। পুজো উপলক্ষে সংঘের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবছর মাতঙ্গিনী মাতা পুজো কমিটির কম বাজেটের মধ্যে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। এই পুজো ১০০ বছরে পড়লো। যুব সংঘের এবারের শ্রী শ্রী কৃষ্ণ পুজো করা হচ্ছে। ২৬ তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। সব ক্ষেত্রেই সরকারি বিধি মেনে হচ্ছে রাস উৎসব।