Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জনস্বার্থ সুরক্ষায় দুর্গাপুরে নাগরিক প্রতিরোধ মঞ্চ


 

জনস্বার্থ সুরক্ষায় দুর্গাপুরে নাগরিক প্রতিরোধ মঞ্চ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রেল- কয়লা-ইস্পাত সহ সরকারি ও রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ ও জনবিরোধী নীতি প্রতিরোধে বৃহস্পতিবার দুর্গাপুর স্টেশন চত্বরে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। নাগরিক প্রতিরোধ মঞ্চ প্রস্তুতি কমিটির পক্ষ থেকে এই কনভেনশন আয়োজিত হয়। কনভেনশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুর্গাপুর বাস ওয়ার্কমেন্স এ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন ব্যানার্জি, রেলওয়ে নিত্যযাত্রী বিশিষ্ট শিক্ষক উৎপল দেবনাথ, বিশিষ্ট আইনজীবী সোমনাথ ব্যানার্জি, ইস্পাত কর্মী সব্যসাচী গোস্বামী ও বিশ্বনাথ মন্ডল, রেলওয়ে হকার মুক্তিপদ দত্ত প্রমুখ ।



 এদিনের কনভেনশনের মঞ্চ থেকে ইস্পাত কর্মী বিশ্বনাথ মন্ডল কে সম্পাদক ও রেলওয়ে নিত্যযাত্রী বিশিষ্ট শিক্ষক উৎপল দেবনাথ কে সভাপতি করে সতেরো জনের নাগরিক প্রতিরোধ মঞ্চ, দুর্গাপুর কমিটি গঠন করা হয়েছে। নাগরিকদের স্বার্থ সুরক্ষায় এই মঞ্চ কাজ করবে বলে জানানো হয়।