Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে ডেপুটেশন


 

সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে ডেপুটেশন


অতনু হাজরা, জামালপুর : বাংলা তথা ভারতে বাঙালিদের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাপক্ষ সংগঠন। এই মুহূর্তে বাংলায় সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরিতে বাঙালি সংরক্ষণের দাবিতে পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়কদের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি চলছে। সেই অনুসারে সোমবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভার বিধায়ক সমর হাজরাকে বাংলাপক্ষ'র পক্ষ থেকে জেলা সংগঠনের কোষাধ্যক্ষ সুদীপ চ্যাটার্জী, পৃথ্বীস সাঁতরা সহ অন্যান্যরা একটি স্মারকলিপি দেন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ভুমিপুত্রদের সংরক্ষণের দাবিতে। বিধায়ক সমর হাজরা স্মারকলিপি গ্রহণ করেন। সমরবাবু বলেন তিনি এই দাবি বিধানসভার সংশ্লিষ্ট জায়গায় উত্থাপন করবেন। সুদীপবাবু জানান ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে তাঁদের লড়াই জারি থাকবে।