Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আউশগ্রামের রামনগরের তৃণমূলের মিছিলে জনজোয়ার


 

আউশগ্রামের রামনগরের তৃণমূলের মিছিলে জনজোয়ার


     বক্তব্য শুনতে ক্লিক করুন


রাধামাধব মণ্ডল



তৃণমূলের মিছিলে জনস্রোত। বহুদিন পায়ে হাঁটা মিছিলে এরকম দেখেনি রামনগরের মানুষ। বৃহস্পতিবারের এই মিছিলে সমাজের সমস্ত স্তরের মানুষ পায়ে পা মেলায়। পূর্ব বর্ধমান জেলার রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ২৪ টি বুথ থেকে এদিন বিকেলের মিছিলে সমবেত হন সাধারণ মানুষ। রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এদিনের মহামিছিলে জনজোয়ার নামে।

মিছিলের সামনে যুবশক্তির জোয়ারে তৃণমূল নেতৃত্ব উদ্বুদ্ধ। যুবকদের পাশাপাশি এদিনের মিছিলে মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।




এদিনের মিছিলে কয়েক হাজার মানুষ কেন্দ্রের জনবিরোধী নীতি, কৃষি আইনের বিরোধীতা করে পথে নামে।

মিছিলের নেতৃত্বে ছিলেন রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর শেখ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, দেবদাস সরকার, অর্ঘ্য বিশ্বাস, সুজিত চট্টোপাধ্যায়, পরেশনাথ বন্দ্যোপাধ্যায়, স্বপন বাগ্দী সহ অন্যান্যরা।