Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানের অদূরে ভোজ্যতেলের কারখানায় ভয়াবহ আগুন

          ভিডিও দেখতে ছবির উপরে ক্লিক করুন


 

বর্ধমানের অদূরে ভোজ্যতেলের কারখানায় ভয়াবহ আগুন


অর্ঘ্য ব্যানার্জী, প্যামড়া : একটি ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের অদূরে প্যামড়া এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর নেই। জানা গেছে শেঠিয়া অয়েল মিল নামে ওই কারখানায় বাতিল যন্ত্রাংশ গ্যাস কাটার দিয়ে কাটার কাজ চলছিলো। সেই সময়ই কোনো কারণে আগুন ছিটকে তেলের সংস্পর্শে আসায় এই ঘটনা ঘটে। গোটা এলাকা আগুনের ধোয়ায় ছেয়ে যায়। দূর থেকেও দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। আগুন লাগার প্রকৃত কারন খতিয়ে দেখছে দমকল বিভাগ। ক্ষয়ক্ষতির সম্পর্কে বিশদ কিছু জানা যায়নি।