Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী দেওয়াল লিখন শুরু



তৃণমূল কংগ্রেসের নির্বাচনী দেওয়াল লিখন শুরু



অর্ঘ্য ব্যানার্জী, প্যামড়া : আগামী একুশে বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ চূড়ান্ত হতে এখনো ঢের দেরি। নির্বাচনী দামামা বাজার আগে চলছে দলবদলের পালা। এরই মাঝে শহর বর্ধমানের অদূরে তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখতে নেমে পড়েছে।
 রবিবার বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর অঞ্চলের স্বস্তিপল্লী ও বাম গ্রামে ২০২১ বিধানসভা ভোটের প্রচারে দেওয়াল লিখন শুরু করেছে। দেওয়াল লিখনে হাত লাগালেন খোদ বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করতে জোড়া ফুলে ভোট দেবার আহ্বান। এদিন দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌভিক পান ও বৈকন্ঠপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি আজাদ রহমান । বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অনুপ পরামানিক।