Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আর এস পি'র পথ সভা


 

২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আর এস পি'র পথ সভা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচারে নামলো আর এস পি এবং তাদের শাখা সংগঠনের কর্মী-সমর্থকরা। ২৪ নভেম্বর বিকেলে শহর বর্ধমানের কার্জনগেটের সামনে আর এস পি'র পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে পথ সভা হয়। সংগঠনের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন মহঃ জওহার আলি, সেখ হানিফ, বলাই চন্দ্র সরকার, সেখ স্বর আলি, জহরলাল দাস, নিতাই চন্দ্র সরকার, মহঃ আলি প্রমুখ।

 কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি গুলির বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে প্রচার করলেন আর এস পি এবং শাখা সংগঠনের নেতৃত্ব। বক্তব্যের মাধ্যমে রেল, ব্যাঙ্ক, বীমা, ভারত পেট্রোলিয়াম সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কালা কৃষক আইন ও বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারিকরণের বিরুদ্ধে ধর্মঘটে সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানান।