Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভারত বন্ধের সমর্থনে গুসকরায় বামপন্থীদের গণ কনভেনশন


 

ভারত বন্ধের সমর্থনে গুসকরায় বামপন্থীদের গণ কনভেনশন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আগামী ২৬ নভেম্বর ভারত বন্ধের সমর্থনে পথে নামলো বামপন্থী সংগঠনগুলো। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় চলছে মিটিং-মিছিল। শনিবার গুসকরা শহরে সিআইটিইউ গুসকরা পূর্ব এরিয়া সমন্বয় কমিটির গণ কনভেনশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের সম্প্রতি পাশ করা কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে এবং শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে ছাত্রর, যুব মহিলা, শ্রমিক, কৃষক সকলেই সরব হয় কনভেনশনে। আগামী ২৬ শে নভেম্বর প্রস্তাবিত সাধারণ ধর্মঘটের সমর্থনে ডিওয়াইএফআই , সিআইটিইউ, কৃষক সভা, গনতান্ত্রিক মহিলা সমিতি, ক্ষেত মজুর সহ সর্বস্তরের বামপন্থী গনসংগঠনের উদ্যোগে গন কনভেনশন আয়োজন করা হয়।



 এই গন কনভেনশনে প্রধান বক্তা ছিলেন সারা ভারত কৃষক সভার নেতা অমল হালদার। তিনি বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যতঃ তুলোধোনা করেন। একই সঙ্গে কেন্দ্রের কৃষি বিল ও জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার কথা বলেন। একই সঙ্গে যে আগামী ২৬ নভেম্বর ভারত বনধ্ সফল করে তোলার আহ্বান জানান।