Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দোকানে বেসামাল লরির ধাক্কা, বরাত জোরে বাঁচলো মালিক, জি টি রোডে যানজট



দোকানে বেসামাল লরির ধাক্কা, বরাত জোরে বাঁচলো মালিক, জি টি রোডে যানজট 


 অতনু ঘোষ, মেমারি : রাখে হরি তো মারে কে ? শাস্ত্রের এই কথার প্রমান পেল দেবীপুরের মানুষজন। দোকানে হুঁড়মুড়িয়ে ঢুকে গেল মালবোঝাই লরি, আর বরাত জোরে বেঁচে গিয়েছেন ভিতরে থাকা দোকানের মালিক লকাই। পূর্ব বর্ধমান জেলার দেবীপুর জি টি রোড বাজারে এলাকার ঘটনা। সোমবার দুপুরে জি টি রোডের দেবীপুরে বর্ধমান থেকে কলকাতা মুখী দ্রুতগামী মাল বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ধাক্কা মেরে উল্টে যায়। চায়ের দোকানের মালিক ও তার ছেলে ভেতরে থাকার ফলে আহত হয় এবং দোকানের মালিক লকাই সেখ-কে এলাকার মানুষ দ্রুততার সঙ্গে ডাক্তারখানায় নিয়ে যায়। তবে ঘটনার সময় চায়ের দোকানে কোনো লোকজন না থাকার ফলে বড়োসড়ো ঘটনা ঘটেনি। 



ঘটনার বিবরণে জানা যায়, বর্ধমান থেকে কলকাতা গামী একটি লরি খুব দ্রুতগতিতে আসছিল এবং রাস্তার ডান দিকে রাস্তার পাশে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল, প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে ট্রাক্টরে, এরপর বেসামাল লরিটি রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায় ও উল্টে যায়। রাস্তায় উপর আড়াআড়িভাবে উল্টে যাওয়ার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। সমস্ত যান চলাচল থমকে যায়। এরপর মেমারি থানার পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় এবং দুটি রিকভারি ভ্যানের মাধ্যমে রাস্তার উপরে পড়ে থাকা লরিটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।