Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরের কৃষ্ণপুরে ৩০ বিঘা জমির ধানের পালুইতে আগুন

 


জামালপুরের কৃষ্ণপুরে ৩০ বিঘা জমির ধানের পালুইতে আগুন


অতনু হাজরা, জামালপুর : ধানের পালুইতে আগুন লেগে লন্ডভন্ড অবস্থা। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের ঘটনা। গ্রামের সম্ভ্রান্ত চাষী অধীর ঘোষের প্রায় ৩০ বিঘা জমির ধানের পালুইতে আজ আগুন লেগে যায়। আগুন লাগা দেখেই গ্রামের মানুষ ঝাঁপিয়ে পড়ে আগুন নেভাতে। শ্যালো মেশিন চালিয়ে জল দিয়ে গ্রামের মানুষই আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়েই সেখানে পৌঁছে যান ভিলেজ পুলিশ মেহেবুব হোসেন মল্লিক ও সিভিক ভলান্টিয়াররা। তাঁরাও আগুন নেভাতে হাত লাগান। পরে সেখানে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। কি ভাবে আগুন লাগলো সেই নিয়েই ধন্দ্বে সবাই। কেউ শত্রুতা বশতঃ একাজ করেছে কিনা বোঝা যাচ্ছে না। তবে ৩০ বিঘা জমির ধান বেশিরভাগটাই নস্ট হয়ে যাওয়ায় প্রচুর ক্ষতির মুখে পড়লেন অধীর ঘোষ। স্বভাবতই ভেঙে পড়েছেন তিনি।