Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভাইফোঁটায় সম্প্রীতির অনন্য নজির জামালপুরে


 

ভাইফোঁটায় সম্প্রীতির অনন্য নজির জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : কালি পুজোর শেষে বাঙালির আর একটি বড় উৎসব ভাইফোঁটা। দ্বিতীয়া তিথিতে বোনেরা মঙ্গল কামনায় ভাইদের ভাইফোঁটা দেয়।পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের পার্টি অফিসে আজ এই দিনে ব্লকের সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর বোনেরা তাঁর মঙ্গল কামনায় তাঁকে ভাইফোঁটা দেন। একই সঙ্গে এদিন তাঁরা সেখানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম, জামালপুরে ১ নং পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ও সমাজকর্মী শাজাহান মণ্ডলকেও ভাইফোঁটা দেন।



 পূর্ণিমা মালিক, শিপ্রা ওঝা, কামিনী কুমোদ ঘোষ, ঝর্ণা বেগম সহ অনেকেই সেখানে উপস্থিত হয়ে মেহেমুদ খানদের ফোঁটা দেন। শুধু গোষ্ঠীর বোনেরাই নন ব্লকের নানা প্রান্ত থেকেই আজ অনেকেই এসেছেন খান সাহেবকে ফোঁটা দিতে। শিপ্রা ওঝা বলেন প্রতি বছরই তাঁরা খান সাহেবকে ফোঁটা দেন। আর বছরের এই দিনটির জন্য তাঁরা এবং দাদাও (মেহেমুদ খান) অপেক্ষা করে থাকেন। এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে ভাই বোনের সম্পর্ক আরো গভীর হয়।তিনি বলেন আজ নানা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে দাদাকে তাঁরা ভাইফোঁটা দিলেন।



 মেহেমুদ খান বলেন তিনি আপ্লুত। বোনেদের এই আপ্যায়ন, সম্মান, শ্রদ্ধায় তিনি অভিভূত। তিনি ভগবান আল্লাহর কাছে প্রার্থনা করছেন তারা সকলে যেন খুব খুব ভালো থাকে। ভাইফোঁটার পর বোনদের তিনি সামান্য কিছু প্রীতি উপহার তুলে দেন। সোমবার এই ভাইফোঁটার দিনে সত্যি সম্প্রীতির এক নজির সৃষ্টি হলো।