Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থনে একুশের লক্ষ্যে জামালপুরে সভা করলেন বিজেপি'র রাজ্য সভাপতি




কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থনে একুশের লক্ষ্যে জামালপুরে সভা করলেন বিজেপি'র রাজ্য সভাপতি

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর হচ্ছে জেলার মধ্যে অন্যতম একটি কৃষি সমৃদ্ধ এলাকা। যেখানে ধান ও আলু প্রচুর পরিমানে উৎপাদন হয়। সেই জামালপুরকেই টার্গেট করে কেন্দ্রীয় কৃষি বিলের পক্ষে প্রচারে নামলেন বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কৃষি বিলের সমর্থনে জামালপুরের সাহাপুরে একটি সভা করেন।সভায় উপস্থিত ছিলেন বিজেপি'র পূর্ব বর্ধমান সদর জেলার সভাপতি সন্দীপ নন্দী, জেলার অন্যতম সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, সুনীল গুপ্তা, সন্তোষ রায়, জামালপুর বিধানসভার পর্যবেক্ষক জিতেন ডকাল, রাহুল চৌধুরী সহ ৪ জন মন্ডল সভাপতি সহ জেলা ও ব্লকের নেতৃবৃন্দ।  

 

কৃষকদের নিয়ে   সমাবেশ তাই কৃষক সহ প্রচুর বিজেপি কর্মী সমর্থক এদিনের সভায় উপস্থিত ছিলেন। এবং রাজ্য সভাপতির ভোকাল টনিকে বিজেপি কর্মীরা যে বেশ উজ্জীবিত হয়ে উঠেছেন তা ভালোই বুঝতে পারা যাচ্ছিল। দিলীপ ঘোষ তাঁর বক্তব্যে তৃণমূলের দুর্নীতির কথা তুলে ধরেন। তিনি এই সরকারকে কাটমনির সরকার বলেন।আমফানের টাকাও দলের লোকেরা নিজেরাই নিয়েছে ক্ষতিগ্রস্ত লোকেরা কিছুই পাননি বলে তিনি তীব্র সমালোচনা করেন। এই রাজ্যের সরকার জোর করে রাজ্যের কৃষকদের কেন্দ্রীয় সাহায্য নিতে দিচ্ছেন না।নাহলে বছরে ১৪ হাজার করে টাকা কৃষকরা তাদের নিজের ব্যাঙ্ক একাউন্টে পেতেন। ঠিক একইভাবে আয়ুষ্মান ভারত প্রকল্প থেকেও বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষ। তাই ২০২১ বিধানসভা নির্বাচনে এই রাজ্যে পরিবর্তন দরকার বলে তিনি মনে করেন।তিনি বলেন কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব তাই আগামী বিধানসভায় বিজেপিকে আনতেই হবে। তাঁর বক্তব্য চলাকালীন মুহুর্মুহু জয় শ্রীরাম ও দিলীপ ঘোষ জিন্দাবাদ ধ্বনি দিচ্ছিলেন কর্মী সমর্থকরা। 



আজকের সভায় যে জনসমাগম হয়েছিল তাতে করে আগামী বিধানসভা ভোটে আশার আলো দেখতেই পারেন জামালপুরের বিজেপি নেতৃত্ব।তবে সভায় যোগ দিতে আসার আগে জৌগ্রামের কাছে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মীরা বলে দিলীপ ঘোষ জানান। শুধু তাই নয় তাঁর কনভয় লক্ষ করে পাথর ছোঁড়া হয় বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে বলেন, এই ভাবে ভয় দেখিয়ে বিজেপি কে আটকানো যাবেন। তার প্রমান ২০২১ বিধান সভার ভোটের ফলেই বুঝতে পারা যাবে।