Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শারদ উৎসব উপলক্ষে ৩০০ মানুষকে বস্ত্রদান, ১৩০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে আর্থিক পুরস্কার ও সম্বর্ধনা


শারদ উৎসব উপলক্ষে ৩০০ মানুষকে বস্ত্রদান, ১৩০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে আর্থিক পুরস্কার ও সম্বর্ধনা





রাধামাধব মন্ডল

 

বীরভূম জেলার ইলামবাজারের স্বেচ্ছাসেবী সংস্থা 'প্রত্যাশা' এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করলো। শারদোৎসবের প্রাক্কালে রবিবার নারী পুরুষ নির্বিশেষে এলাকার প্রায় ৩০০ জন মানুষকে নতুন বস্ত্রদান করে। এছাড়া এদিন এলাকার ১৩০ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের আর্থিক পুরস্কার ও সম্বর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক এবং বিশিষ্ট সমাজকর্মী সেখ আব্দুল লালন সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।



 রবিবার বিকেলে মহতী এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা 'প্রত্যাশা'র ভূয়ষী প্রশংসা করেন। উৎসবের আগে সাধারণ মানুষকে সাহায্যের পাশাপাশি কৃতী ছাত্রছাত্রীদেরও পুরস্কৃত করা হয়। অতিথিরা কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।



প্রত্যাশা'র এদিনের অনুষ্ঠান উপলক্ষে করোনা মডেল তৈরি করে সচেতনতার বার্তা দেওয়া হয়। উৎসবের মরশুমে সকলে যেন স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে মাস্ক ব্যবহার করেন।