Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে আউসগ্রামের রামনগরে মিছিল ও বিক্ষোভ সভা


 

কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে আউসগ্রামের রামনগরে মিছিল ও বিক্ষোভ সভা


🔸 রাধামাধব মণ্ডল


➡️ রামনগরের কৃষকদের সঙ্গে সাথ দিতে মিছিলের রাস্তা নিল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর, উল্লাসপুর, দীননাথপুর গ্রামের কৃষকদের নিয়ে মিছিল করলো রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস।

মিছিল শুরু হয় দীননাথপুর বাজার থেকে। মিছিলটি পাণ্ডুক গ্রাম ঘুরে এসে শেষ হয় উল্লাসপুর গোপালপুর গ্রামে। কেন্দ্রীয় সরকারের কৃষক নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে, গ্রামে গ্রামে কৃষক বিদ্রোহের আঁচকে পৌঁছে দিতে আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তিনটি গ্রামের হাজার খানেক কৃষক, ক্ষেতমজুর, পাট্টা ও বর্গাচাষিরা এই মিছিলে পা মেলায়। এবং মিছিলের শেষে উল্লাসপুর গোপালপুর ব্রিজের কাছে জমায়েতটি হয়। জমায়েতের সময় বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে চলে বিক্ষোভ সভা।



কেন্দ্রের কৃষক নীতির বিরুদ্ধে সভায় বক্তব্য রাখেন রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর শেখ, তৃণমূল কংগ্রেসের কৃষক নেতা দেবদাস সরকার, শিক্ষক পরেশনাথ বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্য বিশ্বাস, সাত্যকী ঘোষরা।

মিছিল ও বিক্ষোভ সভায় পুরুষের পাশাপাশি, মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কিছু প্রবীণ কৃষকরাও এদিন মিছিলে হাঁটেন। তাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে কেন্দ্রের সরকার। এমনটাই জানান, শিবু নন্দী, মুরালিমোহন নন্দী, ব্রহ্মপদ নন্দীরা। নেতারা অনেকেই জিও সিমের সঙ্গে কেন্দ্রের সরকারকে কটাক্ষ করেন।