Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুরে পৌর স্বাস্থ্যকর্মীদের দাবি দিবস পালন


 

দুর্গাপুরে পৌর স্বাস্থ্যকর্মীদের দাবি দিবস পালন


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্কিম ওয়ার্কাস ফেডারেশন অফ ইন্ডিয়ার ডাকে আজ সর্বভারতীয় প্রতিবাদ দিবসে সামিল হয় পৌর স্বাস্থ্যকর্মীরা। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের অন্তর্ভুক্ত দুর্গাপুরের পৌর স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি কে তুলে ধরে। 



সংগঠনের নেত্রী কেকা পাল ও গার্গী দাস তাদের দাবি সমূহ উল্লেখ করে বলেন, পৌর স্বাস্থ্য কর্মীদের স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে। ন্যূনতম বেতন ২১ হাজার টাকা করতে হবে।গ্রাচুয়িটি, ইপিএফ, পেনশন, ইএসআই সহ সমস্ত সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে। শনিবার সগরভাঙ্গা, নডিহা, বেনাচিতি, ভিড়িঙ্গী সহ দুর্গাপুরের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে পৌর স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে সামিল হয়।

 


এদিন লেবারহাট উপস্বাস্থ্য কেন্দ্রেও পৌর স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে সর্বভারতীয় দাবি দিবস পালন করে।