Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতের নামে বজ্জাতি করছে বিজেপি, এমনই অভিযোগ তৃণমূল যুবনেতার


 

জাতের নামে বজ্জাতি করছে বিজেপি, এমনই অভিযোগ তৃণমূল যুবনেতার


রাধামাধব মণ্ডল


অনৈতিক ভাবে কৃষি বিল পাশের বিরুদ্ধে প্রতিবাদ সভা করলো রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে এই প্রতিবাদ সভাটি হয়, পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ছোড়া গ্রামের ধর্মরাজ তলায়। কেন্দ্রের একাধিক কৃষক বিরোধী নীতির প্রতিবাদে, অনৈতিক ভাবে বিরোধী শূন্য কক্ষে কৃষি বিলকে কৃষি কালা আইনে পাশ করিয়ে নেওয়ার প্রতিবাদে গোটা দেশে বিরোধী দল গুলোর আওয়াজ তোলা শুরু হয়েছে। দেশের প্রধান বিরোধী শক্তি কংগ্রেসের পাশাপাশি, এরাজ্যের তৃণমূল কংগ্রেসও কেন্দ্রের এই বিল ও আইনের বিরোধীতা করে নেমেছে পথে। সোচ্চার হয়েছেন গোটা দেশের কৃষকদের স্বার্থে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উত্তর প্রদেশের হাথরাসের ঘটনাতেও পথে নেমেছে। প্রতিনিধি দল পাঠিয়েছেন হাথরাসে নির্যাতিতার বাড়িতে।



রামনগরের ছোড়া গ্রামের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর শেখ, কৃষকনেতা দেবদাস সরকার, শিক্ষক নেতা অর্ঘ্য বিশ্বাস, যুবনেতা সাত্যকী ঘোষ, বিনোদ বালা, উত্তম বাউড়ি, বাদল মজুমদার, রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার আঁকুড়ে, পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন বাগ্দীরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর শেখ বলেন, "গ্রাম স্তরের কোনো নেতা-কর্মীরা ভুর করলে, তা আমাদেরকে জানান। দলকে ভুল বুঝবেন না। একজন মানব দরদি মুখ্যমন্ত্রী, এবং মানব দরদি সরকারকে আপনারা ভুল বুঝবেন না।"

সভার শেষে বক্তব্য রাখতে উঠে যুবনেতা সাত্যকী ঘোষ বলেন, "এই জিও-র সরকার, মোদীর সরকার। ভোট এলেই রিচার্জ কমায়। আর ভোট পার হলেই, রিচার্জ খরচ বাড়িয়ে দেয়। তখন গরীবের সিম গুলো অকেজো হয়ে যায়। বহুকষ্টে কেনা ফোনটাও তখন আর চলে না। কথা বলা যায় না। তাই একটু ভাববেন। জাতের নামে, বজ্জাত বিজেপিকে যেন আমরা বিশ্বাস না করি।"