Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহাষষ্ঠীতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান হারালো অষ্টাদশী



মহাষষ্ঠীতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান হারালো অষ্টাদশী


অতনু হাজরা, জামালপুর : মহাষষ্ঠীতেই মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রান হারালো আঠারো বছরের এক তরুণী। মৃত তরুণীর নাম মাম্পি মিশ্র। বৃহস্পতিবার দুপুরে দু'নম্বর জাতীয় সড়কের উপর জৌগ্রামের পদ্মপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জানাগেছে, জামাইবাবু ও দিদির সঙ্গে বাইকে চেপে জৌগ্রামের নুরি এলাকা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে একটি লরি ধাক্কা দিলে তিন জনই বাইক থেকে ছিটকে পড়ে। এবং লরির চাকায় পিষ্ঠ হয়ে মাম্পির মাথা গুড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত তরুণীর বাড়ি জৌগ্রামের নুরি এলাকায়। দুর্ঘটনায় মাম্পির দিদি-জামাইবাবু জখম হলেও প্রানে বেঁচে গিয়েছেন। তাদের বাড়ি বাঁকুড়ায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।