Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে জিওল মাছ চাষে ব্লক মৎস্য ও প্রাণী দপ্তরের সহায়তা


 

জামালপুরে জিওল মাছ চাষে ব্লক মৎস্য ও প্রাণী দপ্তরের সহায়তা

.

অতনু হাজরা, জামালপুর : কই, মাগুর, সিঙ্গি'র মতো জিওল মাছ আজ পরিবেশ থেকে হারিয়ে যেতে চলেছে। সেই কারণেই এই মাছগুলোকে পরিবেশে ফিরিয়ে আনার জন্য ও মানুষ যাতে এই মাছগুলির সাহায্যে প্রোটিন খাদ্য পায় সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য ও প্রাণী দপ্তর প্রতিটি ব্লকের মাধ্যমে এই মাছ চাষীদের হাতে তুলে দেবার ব্যবস্থা করেছে। আজ জামালপুর ব্লক অফিস থেকে জামালপুর ব্লক মৎস্য ও প্রাণীদপ্তর ব্লকের ৭ জন চাষীর হাতে ১২০০ পিস করে মাগুর মাছের চারা পোনা তুলে দেয়। এই মাছ মাছচাষীদের হাতে তুলে দেন বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, এফ ই ও মলয় সাউ, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, পশ্চিমবঙ্গ সরকার সবসময়ই মানুষের পাশে আছে।এই মাছ গুলো দিয়ে একই সঙ্গে একাধিক উদ্দেশ্য পূরণ হবে।বিশেষ করে এই মাছ এখন আর প্রায় দেখাই যায় না। মাছচাষীরা এই সাহায্য পেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানান। কারণ এই মাছ চাষ করার ফলে পরিবেশে যেমন এই মাছগুলির ভারসাম্য থাকবে তেমনি মানুষ ভালো সুষম খাদ্য পাবে তার সাথে তাদের একটা রোজগারের ব্যবস্থাও হবে বলে তারা মনে করছেন।